সিলেটে ট্রাকচাপায় অটোরিকশার যাত্রী একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। রোববার (২ মে) সকালে জৈন্তাপুরের ফেরিঘাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই উপজেলার পাখিবিল গ্রামের একই পরিবারের সদস্য বলে জানা গেছে। নিহতরা হলেন, পাখিবিল এলাকার মৃত আরব আলীর ছেলে হোসেন আহমদ (৩৫), জামাল মিয়ার স্ত্রী সাফিয়া বেগম (২৯), জামাল মিয়ার মেয়ে সাদিয়া (৭), জামাল মিয়ার ছেলে শাহাদাত (৫ মাস), মৃত হাফিজ মিয়ার স্ত্রী হাবিবুন্নেসা (৩৩)।
আর আহতরা হলেন- পাখিবিল এলাকার মৃত আরজান আলীর ছেলে জাকারিয়া ও জাকারিয়া স্ত্রী হাসিনা বেগম। তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, জৈন্তাপুর ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা হঠাৎ মহাসড়কে উঠলে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর দুর্ঘটনার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যারা মারা গেছেন তারা একই পরিবারের ছিলেন। নিহতদের মধ্যে দুজন শিশু ও একজন নারী রয়েছেন বলেও জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051