ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ জামতলা নামক স্থানে বুধবার সন্ধ্যায় ট্রাক চাপায় রণি (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। পেশায় কৃষক রণি শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামের জিয়ারত আলীর ছেলে। শৈলকুপা থানার ওসি ঠাকুর দাস মন্ডল জানান, সন্ধ্যার দিকে রণি মটরসাইকেলযোগে বাজারে যাচ্ছিলেন।
এ সময় একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। দুর্ঘটনায় রণির শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। তার মটরসাইকেলটিও দুমড়ে মুচড়ে পড়ে। এ ব্যাপারে শৈলকুপা থানায় একটি মামলা হয়েছে। তবে ট্রাকটি পুলিশ আটক করতে পারেনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051