মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাগেরহাটের রামপাল উপজেলার শংকরনগরের বাশারের ছেলে এনামুল (২৬), বেলাই ব্রিজ এলাকার মোতাচ্ছেরের ছেলে আরিফ (২৭) ও ফকিরহাট উপজেলার লকপুর এলাকার শুক্কুরের ছেলে সাইদুল (১২)।
মোংলা ইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আরবেজ আলী ও প্রত্যক্ষদর্শী মোংলার প্রাইভেটকার চালক মো. সোলায়মান জানান, রামপাল উপজেলার বেলাই ব্রিজ ও তেঁতুলিয়া ব্রিজের মাঝামাঝি এলাকার ডেলটা এলপিজি ফ্যাক্টরির সামনে রাত পৌনে ৯টার দিকে মোংলা থেকে খুলনাগামী একটি ট্রাক মোংলাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করে রাত সোয়া ১০টার দিকে কাটাখালী হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। ঘটনার পর থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে যানজটের সৃষ্টি হয়।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, নিহতরা বেলাই ব্রিজ এলাকায় একটি চিংড়ি ঘেরের কর্মচারী ছিলেন। রামপালের ফয়লা বাজার থেকে ঘেরে যাওয়ার পথে অজ্ঞাত ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা এ তিন আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051