1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ট্যাংকের ২০ ফুট গভীর থেকে কুরবানির গরু উদ্ধারে ফায়ার সার্ভিস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২ ১১:২৩ pm

টাঙ্গাইলের দেলদুয়ারে অব্যবহৃত সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া কুরবানির গরু উদ্ধার করেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া গ্রামে ঘটেছে এ ঘটনাটি।

জানা যায়, ওই গ্রামের ছাবু তালুকদার কুরবানি দেওয়ার জন্য ৮২ হাজার টাকায় একটি গরু কেনেন। রাতে গরুটি একটি অব্যবহৃত সেপটিক ট্যাংকের ঢাকনার রিংয়ের সঙ্গে বেঁধে রাখেন। গরুটি রশি টানাটানির একপর্যায়ে ট্যাংকের পয়:নিষ্কাশনের ঢাকনা সরে গিয়ে ২০ ফুট গভীরে পড়ে যায়। পরিবারের লোকজন উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে দেলদুয়ার ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিস কর্মীরা ২ ঘণ্টার প্রচেষ্টায় গরুটি জীবিত উদ্ধার করেন।

এ ব্যাপারে ছাবু তালুকদার বলেন, কুরবানি দেওয়ার জন্য সোমবার হাট থেকে ৮২ হাজার টাকা দিয়ে গরুটি কেনা হয়। রাতে সেপটিক ট্যাংকের উপরে ঢাকনার সঙ্গে গরুটি বেঁধে রাখা হয়। ঢাকনা সরে গেলে তার ফাঁক দিয়ে গরুটি নিচে পড়ে যায়।

দেলদুয়ার ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, সকাল সোয়া ১০টার দিকে সেপটিক ট্যাংকে গরু পড়ে যাওয়ার সংবাদ পাই। তাৎক্ষণিক ৬ জন কর্মী নিয়ে ঘটনাস্থলে যাই। সেপটিক ট্যাংকের পাশের দেয়াল ভেঙে ২ ঘণ্টার প্রচেষ্টায় প্রায় ২০ ফুট গভীর থেকে গরুটি জীবিত উদ্ধার করতে সক্ষম হই।

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ