জাপানের রাজধানী টোকিও ও আশেপাশের এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে ৬ দশমিক ১ মাত্রার এ ভূমিকম্পে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। বৃহস্পতিবার জাপানের আবহাওয়া সংস্থা এ তথ্য জানিয়েছে।
প্রাথমিকভাবে আবহাওয়া বিভাগ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল টোকিওর পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার। স্থানীয় সময় রাত ১০টা ৪১ মিনিটে এটি আঘাত হানে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ৮০ কিলোমিটার। তাৎক্ষনিকভাবে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ছিল এবং এর গভীরতা ছিল ৬১ কিলোমিটার।
ভূমিকম্পের পরপর সতর্কতা হিসেবে কয়েকটি বুলেট ট্রেন ও লোকাল ট্রেনের সেবা বন্ধ করে দেওয়া হয়।
এ ব্যাপারে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে কোনো গুরুতর ক্ষয়ক্ষতি দেখা যায়নি। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো অস্বাভাবিকতার খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পরপর টোকিওর কয়েকশ বাড়ি বিদ্যুৎহীন হয়ে গেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051