জাপানের রাজধানী টোকিওতে ট্রেনে ছুরি হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় দেশটির কোকুরিও স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এতে অন্তত ১৭ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সন্দেহভাজন হিসেবে এক তরুণকে (২০) ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ওই তরুণ জোকারের পোশাকে ট্রেনটিতে অগ্নিসংযোগ করেন।
জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে টেলিভিশনের একটি ভিডিওতে দেখা গেছে, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখায় ভরা ট্রেন থেকে লোকজন ছুটে আসছে।
সাধারণত জাপানকে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে বিবেচনা করা হয়। তবে কয়েক বছর ধরে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে।
গত আগস্টে টোকিওর একটি স্টেশনে পৃথক ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এর আগে ২০১৯ সালে একজন ব্যক্তি কাওয়াসাকিতে বাসের জন্য অপেক্ষারত স্কুল শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে দুই জন নিহত এবং অন্তত ১৮ জন আহত হয়েছিল।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051