তিন-তিনবার জুয়াড়ির প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয় চড়ামূল্য দিয়েছেন সাকিব আল হাসান।
এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। তার শাস্তির মেয়াদ শেষ হয়েছে গতকাল। আজ থেকে তিনি মুক্ত।
জানা গেছে, বিসিবির আয়োজনে পাঁচ দলের টি- টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব।
টাইগারদের সুপারম্যান সাকিবকে সাজঘরে দুই হাত বাড়িয়ে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ দল।
সাকিবের প্রত্যাবর্তনের অপেক্ষায় থাকা মুশফিক, মোস্তাফিজুর রহমান, সৌম্য, তাসকিন, লিটন দাসেরা সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা দিয়েছেন।
সবচেয়ে বেশি আবেগপ্রবণ হয়েছেন জাতীয় দলের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।
সাকিবের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে ২৩ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার লিখেছেন– এটি আমার প্রথম ওডিআই সিরিজের তোলা ছবি আফ্রিকা সফরে। ছোটবেলা থেকেই উনাদের খেলা দেখেই বড় হয়েছি এবং একপ্রকার আর পাঁচটা দর্শকের মতো আমিও উনার বিশাল ফ্যান। ইনশাআল্লাহ যদি কখনও টেস্ট অভিষেক হওয়ার সুযোগ হয় আমার, ইচ্ছা আছে– উনার কাছ থেকেই টেস্ট ক্যাপটা নেয়ার। সুস্থভাবে নিরাপদে দেশে ফিরে আসেন ভাই। আবার মাঠে দর্শক দেখার অপেক্ষায় রইলাম।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051