ইফতেখার শুভ পরিচালিত এবং ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মুখোশ’। এর প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, পরীমনি ও জিয়াউল রোশান। সিনেমাটি আগামীকাল শুক্রবার দেশব্যাপী ৩৮ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
এ উপলক্ষে গতকাল বুধবার রাতে রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হলো ‘মুখোশ’র প্রিমিয়ার। যেখানে এর পরিচালক ইফতেখার শুভর সঙ্গে উপস্থিত ছিলেন অভিনেতা মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, চিত্রনায়িকা পরীমনি, চিত্রনায়ক রোশানসহ অন্যান্য শিল্পী ও কলাকুশলী। হবু মা অসুস্থ শরীরেই হাজির হন প্রিমিয়ারে। এর মধ্যে সহকর্মীদের সঙ্গে হাসি-আনন্দেও মেতে ওঠেন তিনি।
এ সময় পরী বলেন, ‘আমার প্রতি সিনেমা মুক্তির সময় মনে হয়, প্রথম সিনেমাটি মুক্তি পাচ্ছে। “মুখোশ”র বেলাতেও তাই মনে হচ্ছে, টেনশন কাজ করছে এবং আমি নার্ভাসও! পরিচালক শুভ ভাইয়ের প্রথম সিনেমা, অভিষেকও তিনি দারুণ কাজ করেছেন। আশা করছি, এই সিনেমা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
অন্যদিকে, প্রিমিয়ার শেষে কথা বলেন মোশাররফ। তার ভাষ্য, ‘সিনেমাটিতে অভিনয় করে আমি তৃপ্ত ও আনন্দিত, আমার মনে হয় দর্শকরাও দেখে আনন্দিত হবেন। গল্পটি বেশ ভালো, এই গল্পের কারণেই দর্শক সিনেমাটি দেখবেন। আমি ভীষণ আশাবাদী, আশা করছি “মুখোশ” সবার ভালো লাগবে।’
এদিকে, ‘মুখোশ’ নির্মিত হয়েছে ইফতেখার শুভর নিজের লেখা ‘পেইজ নাম্বার ফোরটি ফোর’ উপন্যাস অবলম্বনে। ব্যাচেলর ডট কম প্রডাকশনের প্রযোজনায় এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন-মোশাররফ করিম, পরী, রোশান, ইরেশ জাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051