বিপিএলের ১১তম আসরে খুলনা টাইগার্সকে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সেমিফাইনালে তুলে ছিলেন মেহেদী হাসান মিরাজ। তবে দ্বিতীয় সেমিফাইনালে চিটাগংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় খুলনা। দল ফাইনালে না উঠলেও এবারের বিপিএলের টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেছে মিরাজ।
১৪ ম্যাচে ব্যাট হাতে ৩৫৫ রান করেছেন এই টাইগার অলরাউন্ডার।
এ ছাড়াও বল হাতে শিকার করেছেন ১৩ উইকেট।
ফাইনালে ম্যাচসেরা হয়েছেন চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। তার ২৯ বলে ৫৪ রানে ভর করে ম্যাচে শুরুতেই একটা দারুণ শুরু পায় বরিশাল। যা তাকে সেরার পুরস্কার জেতাতে ভূমিকা রাখে।
এবারের বিপিএলে ১৪ ম্যাচে ৪ ফিফটিতে ৪১৩ রান করেন এই ওপেনার। যা বরিশালের সর্বোচ্চ রান। আর সবমিলিয়ে এবারের বিপিএল চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক এই ব্যাটার।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051