1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা ভারতের, আছেন যারা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১ ৭:২২ am

বছর চারেক আগে ভারতীয় টি-টোয়েন্টি দলের কাঠামো থেকে ছিটকে গিয়েছিলেন। ধারেকাছেও ছিলেন না। উঠে এসেছিল কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালের জুটি। শেষপর্যন্ত একেবারে সরাসরি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে প্রত্যাবর্তন করলেন রবিচন্দ্রন অশ্বিন। প্রত্যাশিতভাবেই বাদ পড়লেন কুলদীপ এবং চাহাল। ১৫ জনের দলে ঠাঁই পাননি শিখর ধাওয়ান।

গতকাল বুধবার সন্ধ্যায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি দলে পাঁচজন স্পিনারকে বেছে নিয়েছে, যা থেকে স্পষ্ট যে সংযুক্ত আরব আমিরাতে স্পিনাররা বেশি সাহায্য পাবেন বলে ধরে নিচ্ছে ভারতীয় দল। অশ্বিনের পাশাপাশি দলে আছেন রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রাহুল চাহার এবং বরুণ চক্রবর্তী। কলকাতা নাইট রাইডার্সের তারকা বরুণে ইয়ো-ইয়ো টেস্টে ব্যর্থ হলেও ‘রহস্যের’ কারণে বিশ্বকাপের দলে ঠাঁই পেয়েছেন। আইপিএলে ভালো খেলার ফল পেয়েছেন রাহুলও। তবে অক্ষরকে ১৫ জনের দলে রাখা নিয়ে প্রশ্ন আছে। অনেকের মতে, অক্ষরের পরিবর্তে দীপক চাহার বা শার্দুল ঠাকুরের সুযোগ পাওয়া উচিত ছিল। যারা স্ট্যান্ড-বাই হিসেবে আছেন। সেই স্ট্যান্ড-বাই তালিকায় আছেন শ্রেয়স আইয়ারও। যিনি সদ্য চোট সারিয়ে উঠেছেন।

স্পিন বোলার এবং অলরাউন্ড বিভাগে দল নির্বাচন নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও ব্যাটিং বিভাগ নিয়ে তেমন কোনও প্রশ্ন নেই। ধারাবাহিক ফর্মের পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব এবং ইশান কিষান। সঙ্গে উইকেট-রক্ষক হিসেবে দলে আছেন ঋষভ পন্ত। আছেন কে এল রাহুলও। পেস বিভাগে আছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার। সাদা বলের বিশেষজ্ঞ ভুবি শ্রীলঙ্কা সফরে ভারতের সহ-অধিনায়ক ছিলেন।
তারই মধ্যে অবশেষে ভারতীয় ক্রিকেট দলের শিবিরে ফিরেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে খেলোয়াড় হিসেবে নয়, বরং মেন্টর হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিদের সঙ্গে থাকবেন সাবেক ভারতীয় অধিনায়ক। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দলকে মেন্টরিংয়ের কাজ করবেন সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দল : বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।

সূত্র : হিন্দুস্তান টাইমস

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ