টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। লঙ্কান ইনিংসের নবম ও ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আক্রমণে এসেই লঙ্কান ইনিংসে জোড়া আঘাত হানেন সাকিব আল হাসান। পাথুম নিসাঙ্কাকে বোল্ড করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়েছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে অনেকদিন সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদির। ৩৪টি বিশ্বকাপ ম্যাচ খেলে আফ্রিদির শিকার ৩৯টি। সেখানে মাত্র ২৯ ম্যাচেই আফ্রিদির রেকর্ডকে পেছনে ফেলেছেন সাকিব। সাকিবের উইকেট এখন ৪১টি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051