আবুধাবি টি-টেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের খেলোয়াড় ড্রাফট থেকে দল পেয়েছেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার জিয়াউর রহমান।
টি-টেন লিগের এবারের আসরের ড্রাফটে নাম দিয়েছিলেন বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার। সেখান থেকে ড্রাফটে এখন পর্যন্ত দল পেয়েছেন তাসকিন-জিয়াউর। নর্দান ওয়ারিয়র্স দলে নিয়েছে জিয়াউরকে।
বাংলাদেশের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তাসকিন।
সরাসরি সাইনিংয়ে সাকিব আল হাসানকে ধরে রেখেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্স। গত আসরেও দলটির হয়ে খেলেছেন বাংলাদেশ অধিনায়ক। সাকিব ছাড়াও বাংলা টাইগার্স ধরে রেখেছেন পাকিস্তানের ইফতিখার আহমেদ, শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা ও সংযুক্ত আরব আমিরাতের রোহান মুস্তফাকে।
ড্রাফট থেকে এখন পর্যন্ত তারা দলে নিয়ে রবিন উথাপ্পা, রসি ফন ডার ডুসেন, সায়েম আইয়ুব, রিচ ট্রপলি, কুশল পেরেরার মতো তারকাকে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051