1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টি-টুয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন গেইল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০ ১২:২৩ am

টি-টুয়েন্টি ক্রিকেটে অনন্য এক রেকর্ডের জন্ম দিলেন ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল। টি-টুয়েন্টি ক্রিকেটে চার-ছক্কার হিসেবে ১০ হাজার রান করলেন গেইল।

অর্থাৎ, টি-টুয়েন্টি ক্রিকেটে ১০২৭টি চার মেরেছেন তিনি। এতে তার রান ৪ হাজার ১০৮। ৯৮৩টি ছক্কা মেরেছেন গেইল। এখানে তার রান ৫ হাজার ৮৯৮। চার-ছক্কা মিলিয়ে গেইলের সর্বমোট ১০ হাজার ৬ রান। যা টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে কেউই এখনো করতে পারেননি, এমনকি ধারে-কাছেও নেই।

টি-টুয়েন্টি ক্রিকেটে বহু আগেই ১০হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন গেইল। ৪০৫ ম্যাচে ২২টি সেঞ্চুরি ও ৮৩টি হাফ-সেঞ্চুরিতে ১৩ হাজার ৩৪৯ রান গেইলের। আর গতকাল রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ৩১তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ৪৫ বলে ১টি চার ও ৫টি ছক্কায় ৫৩ রান করেন গেইল।

এই ইনিংস খেলার ফলে শুধুমাত্র চার-ছক্কাতেই এই ফরম্যাটে ১০ হাজার পূর্ণ করেন ইউনিভার্স বস গেইল।

গেইলের মত চার-ছক্কায় না পারলেও, টি-টুয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মালিক আরো দু’জন রয়েছেন। তারা হলেন- ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও পাকিস্তানের শোয়েব মালিক। পোলার্ড ৫১৯ ম্যাচে ১টি সেঞ্চুরি ও ৫১টি হাফ-সেঞ্চুরিতে ১০ হাজার ৩৮১ রান করেছেন। পোলার্ডের রয়েছে ৬৬৫টি চার ও ৬৮৫টি ছক্কা।

সদ্যই ১০হাজার রানের ক্লাবে নাম লেখান মালিক। ৩৯৮ ম্যাচে সেঞ্চুরি ছাড়া ৬২টি হাফ-সেঞ্চুরিতে ১০ হাজার ৭৭ রান করেছেন মালিক। তার রয়েছে ৭৯০টি চার ও ২৯৯টি ছক্কা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ