সিলেটের সুনামগঞ্জ সীমান্তে পাহাড়ি টিলার মাটি খুঁড়ে দুটি বিদেশি পিস্তল ও একটি গুলির ম্যাগজিন উদ্ধার করেছে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার বিকেলে উদ্ধার হওয়া দুটি পিস্তল ও গুলিবিহীন ম্যাগজিন সুনামগঞ্জের মধ্যনগর থানায় জমা দেয়া হয়েছে।
মঙ্গলবার রাতে ২৮-বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ’র অধিনায়ক লে.কর্ণেল মো. মাকসুদুল আলম আর্টিলারী এ তথ্য নিশ্চিত করেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, ব্যাটলিয়নের ধর্মপাশার মধ্যনগর থানার বাঙ্গালভিটা বিওপির বিজিবি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে এলাকার একটি পাহাড়ি টিলার গর্ত খুঁড়ে দুটি বিদেশি পিস্তল ও গুলিবিহীন একটি ম্যাগজিন উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, পিস্তলগুলো ৭ থেকে ৮ বছরের পূরনো। সে সময় কোনো চক্র বা অস্ত্র চোরাকারবারী টিলার মাটির নিচে পুঁতে রেখেছিল।
মধ্যনগর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, পিস্তল দুটি ও ম্যাগজিন আদালতে জমা দেয়া হবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051