https://www.youtube.com/watch?v=dCD82Br-CV8&feature=emb_logo
টেলিভিশনের উপস্থাপক সাংবাদিক এখন ফুটপাতে খাবার বিক্রি করছেন। আফগানিস্তানের এমন একটি চিত্র উঠে এসেছে সাবেক আফগান সরকারের সঙ্গে কাজ করা কবির আকমল নামের এক ব্যক্তির টুইটারে।
সম্প্রতি টুইটারে সাবেক আফগান সরকারের সঙ্গে কাজ করা কবির আকমল নামের ওই ব্যক্তি দুটি ছবি পোস্ট করেছেন। একটি ছবি তালেবানের ক্ষমতায় আসার আগে।
আর একটি তালেবানশাসিত আফগানিস্তানের বর্তমান সময়ের।
কবির জানিয়েছেন, আফগান সাংবাদিক মুসা মোহাম্মদী চরম অর্থনৈতিক সংকটের কারণে প্রয়োজন মেটাতে এখন খাবার বিক্রি করছেন।
তালেবান আফগানিস্তানের ক্ষমতা হাতে নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়তো দেশটিতে শান্তি ফিরবে। যদিও সে আশায় গুড়ে বালি।
চরম সংকটের মধ্যে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এবার আফগান এক টেলিভিশন উপস্থাপকের ফুটপাতে খাবার বিক্রির দৃশ্য দেশটির দুর্দশার চিত্রকে আরো স্পষ্ট করে দিয়েছে।
বিশ্বের বিভিন্ন গণমাধ্যম গুরুত্বের সঙ্গে এই খবর প্রকাশ করছে
ছবিটির ক্যাপশনে কবির লিখেছেন, ‘মুসা মোহাম্মদী বছরের পর বছর ধরে বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপক ও রিপোর্টার হিসেবে কাজ করেছেন। এখন তার পরিবারকে খাওয়ানোর মতো কোনো আয় নেই। কিছু অর্থ উপার্জনের জন্য রাস্তায় খাবার বিক্রি করছেন। ’
মোহাম্মদীর এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি জাতীয় বেতার ও টেলিভিশনের মহাপরিচালক আহমেদুল্লাহ ওয়াসিকের দৃষ্টি আকর্ষণ করেছে। তার টুইটে ওয়াসিক জানিয়েছেন, তিনি সাবেক এই টিভি উপস্থাপক এবং রিপোর্টারকে তার বিভাগে নিয়োগ দেবেন।
https://twitter.com/Haqmal/status/1537018417726640128?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1537018417726640128%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.kalerkantho.com%2Fonline%2Fentertainment%2F2022%2F06%2F19%2F1156881
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051