1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিভিতে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা দেখা নিয়ে শঙ্কা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুন, ২০২২ ১০:১২ am

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী ১৬ জুন থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুইটি টেস্টই আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা।

তবে পূর্ণাঙ্গ এই সফরের এখনো টিভি সম্প্রচার স্বত্ব পায়নি বাংলাদেশি কোনো টিভি চ্যানেল। ফলে সিরিজ শুরুর আগে বাংলাদেশি দর্শকদের টিভিতে খেলা দেখা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে।

মূলত স্বাগতিক বোর্ডই সম্প্রচার স্বত্ব বিক্রি করে থাকে। ওয়েস্ট ইন্ডিজে এটি করছে তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের (টিএসএম) মাধ্যমে। এই টিসিএম থেকে এখন পর্যন্ত দেশি কোনো টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কেনেনি।
এ বিষয়ে শনিবার মিরপুরে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু সাংবাদিকদের বলেন, ‘আসলে আমরা যখন কোনো সিরিজ খেলতে দেশের বাইরে যাই, তখন সেটা পুরোটা নির্ভর করে সেই দেশের বোর্ড ও তাদের ব্রডকাস্টারদের ওপর। এখানে বিসিবির কোনো হাত থাকে না। আমরা কেবল অনুরোধ করতে পারি সংশ্লিষ্ট বোর্ডকে যেন আমাদের দেশে সম্প্রচার করতে পারে। এছাড়া আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু করার থাকে না।’

তবে তার আশা দেশি কোনো টিভি চ্যানেল দর্শকদের জন্য খেলা দেখার ব্যবস্থা করবে। তিনি বলেন, ‘আমি আশা করছি আমাদের যেসব চ্যানেল আছে, খেলা সম্প্রচারের সাথে জড়িত তারা কোনো উপায় বের করে আমাদের জনগণের জন্য একটা ব্যবস্থা বের করবে।’

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ