করোনা ভাইরাস প্রতিরোধক টিকা পাওয়ার জন্য ১৫ হাজার ৩৬ জন বিদেশগামী বাংলাদেশি শিক্ষার্থী আবেদন করেছেন।
সোমবার (১৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
টিকা পাওয়ার জন্য সবচেয়ে বেশি আবেদন করেছেন চীনগামী শিক্ষার্থীরা। ৬ হাজার ১৯ জন চীনগামী শিক্ষার্থী আবেদন করেছেন। কানাডাগামী ১ হাজার ৯৯৮ জন, ভারতগামী ১ হাজার ৬২, যুক্তরাজ্যগামী ১ হাজার ৩২ জন শিক্ষার্থী আবেদন করেছেন।
গত ১৩ জুলাই থেকে বিদেশগামী শিক্ষার্থীদের টিকার জন্য আবেদন শুরু হয়েছে। আগামী ২৭ জুলাই পর্যন্ত তারা আবেদন করতে পারবেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051