দেশে এ পর্যন্ত মোট টিকা এসেছে ৬ কোটি ৯৫ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এরমধ্যে ৫ কোটি ৫৬ লাখ ৬০ হাজার ৯৩৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ, এই মুহূর্তে টিকা মজুত আছে আর এক কোটি ৩৯ লাখ ১১ হাজার ৪৮৫ ডোজ। এ পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৭২ লাখ ৫ হাজার ৭৬৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার ১৬৯ জন। এরমধ্যে মঙ্গলবার (১২ অক্টোবর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৪ লাখ ৪৭ হাজার ৮৬৬ ডোজ টিকা।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে, এদিন অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৮ হাজার ২৫৩ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১ হাজার ২৩৯ জনকে।
পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৪ হাজার ৫৯৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৮৫ জনকে।
এছাড়া সিনোফার্মের টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৫৫ হাজার ৬৮২ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৫৯ হাজার ৩৩৬ জন।
মডার্নার টিকা আজ প্রথম ডোজ নিয়েছেন ৭ হাজার ৮৮৭ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৮৭ জনকে।
সারাদেশে এ পর্যন্ত টিকার জন্য মোট নিবন্ধন করেছেন ৫ কোটি ৩৬ লাখ ৪২ হাজার ৯৮৮ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051