সারাদেশে আজ ১৬ লাখ ৩২ হাজার ৭৪৩ ডোজ টিকা দেওয়া হয়েছে। আর এখন পর্যন্ত ১১ লাখ ৮৯ হাজার ৫৪০ শিক্ষার্থী টিকার প্রথম ডোজ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ২ লাখ ৭ হাজার ১০ জন। গত ১ নভেম্বর রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের নবম শ্রেণির দুই শিক্ষার্থীকে টিকা দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
শিক্ষার্থীসহ আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ২০ হাজার ৩২০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১৩ লাখ ১২ হাজার ৪২৩ জনকে। আর আজ এক লাখ ২০ হাজার ৮৮১ জন শিক্ষার্থীকে প্রথম ডোজ দেওয়া হয়েছে এবং ১৯ হাজার ৪৭৩ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ।
এ পর্যন্ত টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে মোট ৬ কোটি ৬২ লাখ ৮৭ হাজার ৩৯৬ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৪ কোটি ২০ লাখ ৪৩ হাজার ৩২৩ জন।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার ও মডার্নার টিকা।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051