1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকা না নিলে সরকারি কর্মীদের বেতন বন্ধ!

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১ ৪:৫৩ pm

করোনার টিকা না নিলে সরকারি কর্মীদের বেতন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের নাগাল্যান্ড প্রশাসন।

অনেকটা ‘ভ্যাকসিন রিপোর্ট দাও বেতন নাও’ এমন কথাই বলছে রাজ্যটির প্রশাসন।

আর যারা ভ্যাকসিন নেননি, প্রতি ১৫ দিন পর তাদের করোনা নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে বলা হয়েছে। না হলে অফিসেই ঢোকা যাবে না।

করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নাগাল্যান্ডের জনস্বাস্থ্য এবং সুরক্ষা বিভাগের প্রধান সচিব জে আলম একটি নির্দেশিকা জারি করে জানিয়েছেন, রাজ্যের সচিবালয় এবং বিভিন্ন সরকারি অফিসে কর্মরতদের অফিসে আসার জন্য অন্তত একটি টিকা নেওয়ার প্রমাণ অথবা প্রতি ১৫ দিন অন্তর করোনা নেগেটিভ সার্টিফিকেট জমা দিতে হবে। না হলে তারা বেতন পাবেন না। অফিসেও আসতে পারবেন না। যতদিন তারা এই সার্টিফিকেট জমা দিতে পারবেন না ততদিন ‘বেতন ছাড়া ছুটি’ হিসাবে গণ্য করা হবে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ