1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টিকার দ্বিতীয় ডোজ নিলেন প্রধান বিচারপতি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১ ৪:২৩ pm

করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি টিকার দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।

এ সময় প্রধান বিচারপতির স্ত্রীও টিকার দ্বিতীয় ডোজ নেন বলে  জানান সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার ও মুখপাত্র ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও তার সহধর্মিণী টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। সেদিন প্রধান বিচারপতি ছাড়াও সুপ্রিম কোর্টের অন্যান্য বিচারপতিরা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ