দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার জন্য দেড় লাখ মানুষ নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট হাসপাতালে বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে এখন পর্যন্ত দেড় লাখ মানুষ করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেছেন। প্রথম দিকে নিবন্ধনের সংখ্যা কম থাকলেও এখন বেড়েছে।
তিনি বলেন, রাজধানীর ৪৩টি হাসপাতালে ৩৫৪টি বুথে টিকা কার্যক্রম চলবে।
জাহিদ মালেক জানান, মন্ত্রীদের জন্য শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তারা চাইলে সেখানে নিতে পারবেন অথবা নিজ নির্বাচনী এলাকাতে টিকা নিতে পারবেন।
এবারের ক্যান্সার দিবসের প্রতিপাদ্য- ‘আমি আছি আমি থাকব ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ে’।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী মুশতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান, বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশন-বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম, আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সনাল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051