টিকাদানে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ পিছিয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যান্য দেশগুলোর মধ্যে টিকাদানে সবচেয়ে পিছিয়ে আছে। এখন পর্যন্ত মাত্র ৮ ভাগের একভাগ মানুষ টিকা পেয়েছেন। ৮০ ভাগ মানুষকে টীকার আওতায় আনতে প্রায় ২৬ কোটি টিকার প্রয়োজন। আরও শতকরা ৮০ জন মানুষকে টিকাদান করতে হবে।
তিনি বলেন, অবিলম্বে প্রয়োজনীয় টিকা সংগ্রহের কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানায়।
সারাদেশে সরকার সাংগঠনিক কার্যক্রমে বাধা দিচ্ছে এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিরোধী দলের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা প্রদান করে সরকার গণতন্ত্রের পরিবেশকে একেবারেই সংকুচিত করছে। বহুদলীয় গণতন্ত্রের সব পথ বন্ধ করে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার নীলনকশা বাস্তাবায়নের চক্রান্ত করছে।
অবিলম্বে এসব প্রতিবন্ধকতা দূর করে স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনার পথ সুগম করার আহ্বান জানান মির্জা ফখরুল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051