টিকটকে কাজ করার জন্য টঙ্গীর দত্তপাড়া এলাকার এক কিশোরীকে (১৩) ডেকে নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকার গেন্ডারিয়ার শরৎচন্দ্র রোড এলাকার বাসিন্দা মো. মোফাজ্জল ব্যাপরীর ছেলে মো. শিশির ব্যাপারী (১৭) এবং ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা আনোয়ার হোসেনের ছেলে জুনায়েদ ইসলাম ফাহিম (১৭)।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগী টঙ্গীর দত্তপাড়া এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। সে টিকটক ভিডিও বানাতো। দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু কিশোরের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয় হয় ওই ছাত্রীর।
গত ২৩ ডিসেম্বর বিকেলে টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে ফেসবুকের সেলিব্রেটি পরিচয় দিয়ে টিকটকে কাজ করার জন্য ওই কিশোররা ভুক্তভোগীকে ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যায়। পরে একটি বাসায় তাকে কয়েকজন মিলে গণধর্ষণ করে। মেয়ের (ভুক্তভোগী) কোন সন্ধান না পেয়ে পরদিন তার মা টঙ্গী পূর্ব থানায় একটি জিডি করেন, যোগ করেন ওসি।
তিনি আরও জানান, জিডির পর পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শুক্রবার সন্ধ্যায় ঢাকার হাতিরঝিল মধুবাগ এলাকা থেকে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। এ সময় ঢাকার গেন্ডরিয়া, নারিন্দার শরৎচন্দ্র রোড এলাকায় অভিযান চালিয়ে ওই দুই কিশোরকে আটক করা হয়। পরে জিডিটি শনিবার মামলার আকারে নেওয়া হয় এবং আটকদের গ্রেপ্তার দেখানো হয়। তাদের নিয়ে শনিবার আরও তিন সহযোগীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হয়।
আজ রোববার গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। ওই কিশোরীকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি দেলোয়ার।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051