1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
আইপিএল

টানা ২৫ ম্যাচ উইকেট শিকারের রেকর্ড করে থামলেন রাবাদা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০ ৪:২৫ pm

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেটে টানা ২৫ ম্যাচে উইকেট নেয়ার পর অবশেষে থামলেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা। এবারের আইপিএলে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। টানা ২৫ ম্যাচে উইকেট শিকারের পর গতরাতের ম্যাচে উইকেটশূন্য ছিলেন রাবাদা।

সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ম্যাচে তার বোলিং ফিগার ছিল- ৪ ওভারে ৫৪ রানে উইকেটশূন্য। ২০১৭ সালে নিজের প্রথম আইপিএল আসরে হায়দারাবাদের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন তিনি। এরপর থেকে টানা ২৫ ম্যাচে উইকেট নিয়েছেন রাবাদা। গতকালের ম্যাচে উইকেট না পাওয়ায় টানা ২৫ ম্যাচে উইকেট নেয়ার পথে থামতে হলো তাকে।

রাবাদার আগে আইপিএলে টানা উইকেট শিকারের আগের রেকর্ডটি ছিল ভারতীয় পেসার বিনয় কুমারের। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচ উইকেট নিয়েছিলেন বিনয়। এছাড়াও শ্রীলংকার লাসিথ মালিঙ্গা ২০১৫ থেকে ২০১৭ মৌসুম পর্যন্ত টানা ১৫ ম্যাচে উইকেট নিয়েছিলেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ