1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা, ভোগান্তিতে নগরবাসী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ১২:১৯ pm

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা। রোববার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে সোমবার সকাল থেকে নগরীর বিভিন্ন সড়কে পানি আরও বেড়ে যায়।

রাহাত্তারপুল, বাকলিয়া, চকবাজার, নিউমার্কেট, রিয়াজুদ্দিন বাজার, কাপাসগোলা ও কাতালগঞ্জসহ বিভিন্ন এলাকায় কোথাও হাঁটুসমান, আবার কোথাও কোমরসমান পানি জমেছে। আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারেও জলজট দেখা দিয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানান, সোমবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় হয়েছে ৮১ মিলিমিটার বৃষ্টি। লঘুচাপের প্রভাব ও মৌসুমি বায়ুর কারণে আরও দুই থেকে তিন দিন বৃষ্টিপাত হতে পারে।

জলাবদ্ধতার কারণে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন ধীরগতিতে চলছে। পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে পথচারীদের। অফিসগামী মানুষ ও শিক্ষার্থীরা পড়েছেন বেশি ভোগান্তিতে।

এদিকে চলমান গ্যাস সংকটে গণপরিবহনের সংখ্যাও কমে গেছে। গ্যাসের অভাবে অনেক সিএনজিচালিত অটোরিকশা সড়কে নামেনি। ফলে জলাবদ্ধতার সঙ্গে যানবাহন সংকট যুক্ত হয়ে দুর্ভোগ আরও বেড়েছে।

নগরীর পাশাপাশি আশপাশের উপজেলাগুলোতেও ভারী বৃষ্টি হচ্ছে। বোয়ালখালীর চরখিজিরপুর-সাতগড়িয়াপাড়া এলাকায় বর্ষাজুড়েই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

নগরবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই বিভিন্ন সড়কে পানি জমে যায়। দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কার্যকর উদ্যোগ চান তারা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ