দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে পরাজয়ে আইপিএল ১৪তম আসর শুরু করা চেন্নাই এ নিয়ে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছে।
বুধবার ডেভিড ওয়ার্নারের নেতৃত্বীন সানরাইজার্স হায়দরাবাদকে ১৭১ রানে গুটিয়ে দিয়ে ৯ বল হাতে রেখে ৭ উইকেটের জয় পায় চেন্নাই। এই জয়ে ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ফের শীর্ষে উঠে গেল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন দলটি।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩.২ ওভারে ২২ রানে ফেরেন জনি বেয়ারস্টো। তৃতীয় উইকেটে মনস পান্ডিয়াকে সঙ্গে নিয়ে ১০৬ রানের জুটি গড়েন ডেভিড ওয়ার্নার। দলীয় ১২৮ রানে ৫৫ বলে তিন চার ও দুই ছক্কায় ৫৭ রান করে ফেরেন ওয়ার্নার।
৪৬ বলে ৫টি চার ও এক ছক্কায় ৬১ রান করে আউট হন মনস পান্ডিয়া। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১০ বলে চারটি চার ও এক ছক্কায় অপরাজিত ২৬ রান করেন কেন উইলিয়ামসন। ৪ বলে ১২ রান করেন কেদার যাদব।
টার্গেট তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করে চেন্নাই। উদ্বোধনীতে ১৩ ওভারে ১২৯ রানের জুটি গড়ে ফেরেন ঋতুরাজ গায়কওয়াদ। সাজঘরে ফেরার আগে ৪৪ বলে ১২টি চারের সাহায্যে ৭৫ রান করেন। ৮ বলে ১৫ রান করে ফেরেন তিনে ব্যাটিংয়ে নামা মঈন আলী।
জয় থেকে মাত্র ২৫ রান দূরে থাকতে আউট হন ওপেনার ফাফ ডু প্লেসিস। তার আগে ৩৮ বলে ৬টি চার ও এক ছক্কায় ৫৬ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক। দলীয় ১৪৮/৩ রানে ডু প্লেসিসের বিদায়ের পর সুরেশ রায়নাকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রবিন্দ্র জাদেজা।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051