আগামীকাল শনিবার (১০ এপ্রিল) ও রবিবার (১১ এপ্রিল) নারায়ণগঞ্জসহ বেশকিছু এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন লাইনে পিগিং কার্যক্রমের জন্য এ সমস্যা হবে বলে জানানো হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানিয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ গ্যাস সঞ্চালন লাইনে পিগিং কার্যক্রমের জন্য আগামীকাল শনিবার সকাল ৬টা থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সোনারগাঁও, গজারিয়া, মেঘনাঘাট এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051