টানা তিন সপ্তাহ ধরে ফিলিস্তিনের আল আকসা মসজিদে জুমার নামাজ আদায় বন্ধ আছে। ইসরায়েলের দখলদার বাহিনী পশ্চিম জেরুজালেম শহরের বাইরের লোকদের জন্য আল আকসা মসজিদে জুমার নামাজ নিষিদ্ধ ঘোষণার পর থেকে বন্ধ আছে জুমার নামাজ। খবর আনাদোলু এজেন্সি ও আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, প্রাচীন শহর জেরুজালেম শহরের ফটকের সামনে দায়িত্বরত পুলিশ অফিসাররা বহিরাগতদের প্রবেশে বাধা দেয়।
তবে প্রাচীন শহর পশ্চিম জেরুজালেমের বাসিন্দাদের জন্য আল আকসায় নামাজ আদায় শিথিল আছে। শহরের বাইরের সবার জন্য আল আকসায় নামাজ আদায়ে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
করোনাভাইরাসরোধে বহিরাগতদের জন্য প্রাচীন শহরে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করে। আগামী ১৪ অক্টোবর পর্যন্ত শহরে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। শহর থেকে এক কিলোমিটার দূরত্বে থাকা সবার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051