চাল উৎপাদনে এবারও বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেছে বাংলাদেশ। এ নিয়ে বাংলাদেশ টানা চার বছর তৃতীয় স্থান ধরে রাখল। গত ১১ জুন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ‘ফুড আউটলুক-জুন ২০২২’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
এফএও পূর্বাভাস দিয়েছে যে, বাংলাদেশে চলতি বছর ৩ কোটি ৮৪ লাখ টন চাল উৎপাদন হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, টানা কয়েকটি দুর্যোগ মোকাবিলা করেও ২০১৯ সালে ৩ কোটি ৬৫ লাখ টন চাল উৎপাদন করে বাংলাদেশ। ওই বছর প্রথমবারের মতো বাংলাদেশ চাল উৎপাদনে ইন্দোনেশিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে আসে। ২০২০ সালে নানা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও উৎপাদনের ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ তৃতীয় স্থানে থাকে। সেবছর উৎপাদিত হয় ৩ কোটি ৭৪ লাখ টন চাল। ২০২১ সালেও বাংলাদেশ তৃতীয় অবস্থান ধরে রাখে। সেবছর বাংলাদেশে চাল উৎপাদন বাড়ে ৩ কোটি ৭৮ লাখ টন। এ বছর উৎপাদন ৬ লাখ টন বেড়ে ৩ কোটি ৮৪ লাখ টনে দাঁড়াতে পারে। এ হিসেবে গত বছরের তুলনায় বাংলাদেশে চাল উৎপাদন ১ দশমিক ৪ শতাংশ বাড়বে।
প্রতিবেদন অনুযায়ী, এ বছর উৎপাদনে শীর্ষে থাকবে চীন। দ্বিতীয় অবস্থানে থাকবে প্রতিবেশী দেশ ভারত। আর ইন্দোনেশিয়া থাকবে বাংলাদেশের পরে, চতুর্থ অবস্থানে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051