টানা ১০ কার্যদিবস পর শেয়ারবাজারে মূল্য সংশোধন হয়েছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমেছে। ফলে দিনশেষে ডিএসইর মূল্যসূচক কমেছে ২২ পয়েন্ট এবং বাজারমূলধন কমেছে ১ হাজার কোটি টাকা। তবে উচ্চ লেনদেন অব্যাহত রয়েছে। সোমবার ডিএসইতে ১ হাজার ৬৯৩ কোটি লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে- ফ্লোর প্রাইস (নিম্ন সীমা) তুলে নেওয়ার পর বাজারে প্রথম কয়েকদিন অস্থিরতা ছিল। তবে ২৮ জানুয়ারি থেকে ঘুঁরে দাঁড়ায় বাজার। এরপর টানা ১০ কার্যদিবস লেনদেন ও সূচকে উর্ধ্বগতি ছিল। কিন্তু সোমবার তাতে ছন্দপতন হয়।
ডিএসইতে সোমবার ৩৯৫টি কোম্পানির ৫৬ কোটি ৪৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার মোট মূল্য ১ হাজার ৬৯৩ কোটি ১৪ লাখ টাকা। এরমধ্যে দাম বেড়েছে ১১৪টি কোম্পানির শেয়ারের, কমেছে ২৫৪টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ারের দাম। ডিএসইর ব্রড সূচক আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট ৬ হাজার ৪২৪ পয়েন্টে নেমে এসেছে। ডিএসই-৩০ মূল্যসূচক ৬ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৬৫ পয়েন্টে উন্নীত হয়েছে। ডিএসই শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩৯৩ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইর বাজারমূলধন আগের দিনের চেয়ে কমে ৭ লাখ ৭৪ হাজার কোটি টাকায় নেমে এসেছে।
শীর্ষ দশ কোম্পানি: সোমবার ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ার বেশি লেনদেন হয়েছে, সেগুলো হলো- ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, ফু-ওয়াং সিরামিক, এবি ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা এবং এভেন্ট ফার্মা।
ডিএসইতে যেসব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি বেড়েছে সেগুলো হলো- বেস্ট হোল্ডিং, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক, তৌফিকা ফুড, আফতাব অটোমোবাইল, সিকদার ইন্স্যুরেন্স, ফু ওয়াং সিরামিক, ইর্স্টান ব্যাংক মিউচুয়াল ফান্ড, আলহাজ টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং একমি ফার্মা।
অন্যদিকে যে সব প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেশি কমেছে সেগুলো হলো- ফ্যামিলি টেক্সটাইল, ইআইএল, নূরানী ডাইয়িং, খুলনা প্রিন্টিং, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইন্টারন্যাশনাল লিজিং, আরামিট সিমেন্ট এবং কর্নফুলি ইন্স্যুরেন্স।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051