টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্ত হয়েছেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, শহর ছাত্রদলের সাবেক সভাপতি মারুফ সরোয়ারসহ ১৪৬ জন। মঙ্গলবার বিকাল ৫টার পর তাদের মুক্তি দেওয়া হয়।
পুলিশ ও কারাগার সূত্র জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল, মধুপুর ও ধনবাড়ী থানায় ১১টি মামলা হয়। পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শ্রমিক নেতারা বাদী হয়ে এসব মামলা করেন। মামলায় পুলিশ বিএনপিসহ বিভিন্ন দলের ১৯৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছিল।
টাঙ্গাইলে জেলা সুপার মো. মোকলেছুর রহমান জানান, আদালত থেকে ১৪৬ জনকে জামিন দেয়। আদালত থেকে কারাগারে জামিনের কাগজ পাওয়ায় মঙ্গলবার তাদের মুক্তি দেওয়া হয়েছে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051