টাঙ্গাইলে সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে উপজেলার রসুলপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিয়া গ্রামের মৃত আজহার আলীর ছেলে শাহ আলম হোসেন সেলিম (৪০) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার নরুল্যাপুর গ্রামের নুর ইসলাম শেখের ছেলে মিজানুর রহমান শেখ (২৮)।
এলেঙ্গা হাইওয়ে ফঁড়ির এসআই মতিউর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি বাস ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক ও বাসের সুপারভাইজার নিহত হয়। এসময় আহত হন অন্তত পাঁচজন।
নিহতদের মরদেহ এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও ট্রাক জব্দ করে এলেঙ্গা ফাঁড়িতে আনা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051