1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টাঙ্গাইলের রাজনীতিতে নয়া মোড়

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪ ১১:১৮ pm

টাঙ্গাইলের রাজনীতিতে খান পরিবার ও সিদ্দিক পরিবার নিয়ে রয়েছে নানা আলোচনা-সমালোচনা। সব আলোচনা উপেক্ষা করে ৯০ দশকের পর এই প্রথম একমঞ্চে বসলেন দুই পরিবারের সদস্যরা।

শনিবার দুপুরে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা সিদ্দিখালী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শামসুর রহমান খান শাহজাহান স্বৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃত্তির পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় তারা এক মঞ্চে বসেন।

টাঙ্গাইল-৪ কালিহাতি আসনের সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও সাবেক আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, এই পরিবারের সঙ্গে আমার অনেক আগে থেকে সু-সম্পর্ক ছিল। কিন্তু মাঝখানে কিছু বিষয় নিয়ে সমস্যা দেখা দিলেও এখন নেই। রানা ও তার ভাইয়েরা যদি মনে করে যে আমাকে তারা মেনে চলবে তাহলে তাদের সাথে চলতে কোনো বাঁধা নেই।

টাঙ্গাইল-৩ ঘাটাইল আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা বলেন,লতিফ চাচা আমাদের অভিভাবক তাই তার সঙ্গে চলতে কোন বাঁধা নেই। আমরা চাই একসঙ্গে এক সঙ্গে রাজনীতি করতে।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এরতেজা হোসেন,ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুস ছালাম মিয়া প্রমুখ।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ