নাটোরের গুরুদাসপুর উপজেলায় টাকা, স্বর্ণালংকার ও সাত বছরের ছেলেসহ উধাও হয়েছেন সম্পা খাতুন নামের এক প্রবাসীর স্ত্রী। এ ঘটনায় গতকাল রোববার রাতে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন সম্পার স্বামী আবুল বাশার।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৩ সালে গুরুদাসপুরের মাঝপাড়া গ্রামের আবুল বাশারের (৩২) সঙ্গে বিয়ে হয় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার মাগুড়া গ্রামের সম্পা খাতুনের (২৫)। এর চার মাস পরে স্ত্রীকে রেখে সৌদি আরবে যান আবুল বাশার। এর এক বছর পর তাদের ঘরে একটি পুত্রসন্তান জন্ম নেয়। যার বয়স এখন সাত বছর। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি বাশার দেশে ফিরে আসেন। বাড়ি ফেরার কয়েকদিনের মধ্যেই আবুল বাশারের মা অসুস্থ হয়ে পড়লে তাঁকে নিয়ে হাসপাতালে ভর্তি করান। গত ২৫ ফেব্রুয়ারি স্বামী হাসপাতালে ব্যস্ত থাকায় বাড়িতে রাখা ১৭ ভরি স্বর্ণালংকার, পাঁচ লাখ টাকা ও শিশু সন্তানসহ সম্পা খাতুন নিরুদ্দেশ হন। সম্পার নিখোঁজের বিষয়টি তাঁর পরিবারকে জানানো হয়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি।
এদিকে, স্ত্রী ও সন্তানকে খুঁজে পাওয়ার জন্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন বাশার।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। খুব দ্রুত এর কারণ উদঘাটন করা সম্ভব হবে।’
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051