কুমিল্লায় নগদ টাকা, স্বর্ণালঙ্কার লুট এবং মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগে কুমিল্লায় তিন এসআইসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক গৃহবধূ।
ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী সালমা আক্তার বাদী হয়ে গত ৯ আগস্ট কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলি আদালতে মামলাটি করেন।
কুমিল্লা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্তরা হলেন, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, জীবন কৃষ্ণ মজুমদার, কামাল হোসেন, উপপরিদর্শক (এএসআই) কৃষ্ণ সরকার, মতিউর রহমান, পুলিশ সদস্য নুরুজ্জামান ও জামাল হোসেনসহ অজ্ঞাত আরও ৮-১০ জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051