আগামী ১৫ আগস্ট নিউইয়র্কের ম্যানহাটনের ঐতিহাসিক টাইমস স্কয়ারের প্রধান বিলবোর্ডে প্রদর্শিত হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এ উপলক্ষে আয়োজকদের ২৫ হাজার ডলার সহায়তা দিয়েছে এক্সিম ব্যাংক।
বৃহস্পতিবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে টাইমস স্কয়ারে বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে। লাখ লাখ মানুষ সেই ছবি দেখবে। সেখানে বঙ্গবন্ধুর জীবনী ও ভাষণ তুলে ধরা হবে। এটা আমাদের জন্য গৌরবের। ১৫ আগস্ট মধ্যরাত থেকে ৭২০ বার বঙ্গবন্ধুর ছবি প্রদর্শিত হবে।
তিনি বলেন, টাইম স্কয়ারে কোনো দেশের সরকার চাইলেও প্রদর্শনী আয়োজন করতে পারে না। তবে প্রবাসীরা আয়োজন করেছে। আয়োজনের জন্য যে অর্থ খরচ হবে। তার একটি অংশ এক্সিম ব্যাংক দিচ্ছে।
অনুষ্ঠানে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ২৫ হাজার ডলারের প্রতীকী চেক হস্তান্তর করেন। এসময় যুক্তরাষ্ট্র থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য দেন ড্রিম প্রোডাকশনের প্রধান নির্বাহী ফাহিম ফিরোজ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051