গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর ওপর রেল সেতুতে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী লাইনচ্যুত মালবাহী ট্রেন সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। এতে কয়েকটি ট্রেন সিডিউল বিপর্যয়ে পড়েছিল বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান।
বৃহস্পতিবার দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম-ময়মনসিংহ রেল সড়কের আপ লাইনে এ দুর্ঘটনা ঘটে। এর সাড়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় বগি উদ্ধার এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেন তুরাগ নদীর ওপর টঙ্গী রেল ব্রিজ পার হওয়ার সময় পেছনের দিকের একটি বগির ছয়টি চাকা রেল ব্রিজের ওপর লাইনচ্যুত হয়। পরে সামনে থাকা ইঞ্জিন ও বগিগুলো কেটে টঙ্গী স্টেশনে রাখা হয়েছিল। সন্ধ্যা সাড়ে ৭টায় কিছু সময় পর লাইনচ্যুত বগি টঙ্গী স্টেশনে আনা হয়েছে। ট্রেনটি অন্যান্য যান্ত্রিক সমস্যা আছে কিনা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
তিনি আরও জানান, মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতীয় প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনী সাজোয়া যান, ট্যাংকার, রকেট লাঞ্চার, নৌকা, জাহাজসহ প্রদর্শনীর জন্য আনা কিছু ডামি চট্টগ্রাম নিয়ে যাওয়া হচ্ছিল। সেগুলো ট্রেনযোগে চট্টগ্রামে ফিরিয়ে নেওয়ার পথেই টঙ্গীর তুরাগ নদীর রেল সেতুতে বগি লাইনচ্যুত হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051