1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

টঙ্গীতে মার্কেটে আগুন, চারটি দোকান পুড়ে ছাই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ১১:৩০ pm

টঙ্গী কলাবাগান বস্তি কবরস্থানের উত্তর পাশে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত ১২টার দিকে টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক মনি সরকারের স্ত্রী শাহিদা বেগমের মার্কেটে এ আগুনের সূত্রপাত। আগুনে মার্কেটের ৪টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এলাকাবাসীরা জানায়, রাত ১২টার দিকে ওই মার্কেটের আল মামুনের দোকান থেকে হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মার্কেটের ৪টি দোকান ও তাতে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ