টঙ্গীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবু সুফিয়ান নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত আবু সুফিয়ান চাঞ্চল্যকর শিশু চাঁদনী হত্যা ও ধর্ষণের প্রধান আসামি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে র্যাব। ‘বন্দুকযুদ্ধে’ দুই র্যাব সদস্য আহত হয়েছেন।
র্যাব-১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত আবু সুফিয়ান চাঞ্চল্যকর শিশু চাঁদনী হত্যা ও ধর্ষণের প্রধান আসামি। গত ১৬ মে টঙ্গী মধুমিতা রেলগেট এলাকার একটি ইটের স্তুপ থেকে শিশু চাঁদনীর মরদেহ উদ্ধার করা হয়। তাকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়। চাঞ্চল্যকর ওই ঘটনায় ১৭ মে রাতে রেলস্টেশন এলাকা থেকে নিলয় (১৫) নামের এক তরুণকে গ্রেফতার করে র্যাব ১ এর সদস্যরা। নিলয় আদালতে সে ও আবু সুফিয়ানসহ ওই শিশুকে ধর্ষণ করে মর্মে জবানবন্দি দেয়।
তিনি আরও বলেন, গ্রেফতার নিলয়ের দেয়া তথ্য মতে জানা যায় আবু সুফিয়ান টঙ্গীর মধুমিতা রেললাইন এলাকায় অবস্থান করছে। পরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে র্যাব-১ অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছোঁড়ে সুফিয়ান। র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় আবু সুফিয়ানের লাশ। এ সময় ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051