গাজীপুর মহানগরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বৃহস্পতিবার (১০ জুন) রাত সাড়ে ৯টায় টঙ্গী নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ভেতরে ফারুক ও সবুজের চারটি ঝুটের গুদামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে নয়টায় হঠাৎ করে গুদামের ভেতর থেকে আগুন দেখতে পেয়ে স্থানীয় জনগণ টঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় টঙ্গীর ৩টি, পরে উত্তরার ৩টি ইউনিট ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইকবাল হোসেন জানান, রাত ৯টা ৩০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। মোট ৬ ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ সংবাদ লেখা পর্যন্ত আগুন জ্বলছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051