গাজীপুর মহানগরের কোনাবাড়ি থানার দেউলিয়াবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
আব্দুল হামিদ মিয়া জানান, বেলা পাঁচটার কিছু সময় পর কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকার একটি ঝুটের আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাশিমপুর ডিবিএল মিনি স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিটসহ তিনি অপর ইউনিট নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051