প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বাংলাদেশেও হানা দিয়েছে এই ভাইরাস। বাংলাদেশে দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। করোনাভাইরাসের মধ্যেই জীবনের ঝুঁকি নিয়ে হাসিমুখে গরিব, নিম্ন আয়ের মানুষ ও দুঃস্থদের খাদ্রসামগ্রী দিচ্ছেন ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবু আহমেদ মান্নাফি।
জনগণের স্বার্থে আবু আহমেদ মান্নাফি জীবনের ঝুঁকি নিয়ে দিনে ও রাতে বিভিন্ন মানুষের বাসায় গিয়ে চালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী দিয়ে আসছেন। এছাড়া ওএমএস টিসিবি রেশন কার্ডের মাধ্যমেও ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। তিনি বৃহস্পতিবার দুপুরে ওয়ারির বাসভবনে ত্রাণ বিতরণ করেন।
এ সময় করোনার ছুটিতে ঢাকায় আটকে পড়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র/ ছাত্রী ও নাট্যকর্মীসহ বিভিন্ন পেশার কর্মহীন মানুষের মাঝে ত্রাণ দেয়া হয়। করোনা পরিস্থিতির কারণে ঢাকাবাসী যখন নিরাপদে বাসায় থাকছেন, তখন আবু আহমেদ মান্নাফি জীবনের ঝুঁকি নিয়ে হাসিমুখে জরুরি সেবা দিয়ে যাচ্ছেন। মহামারীর এই সময়ে সাধারণ মানুষকে সেবা দিতে পেরেই তিনি গর্বিত।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051