
ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব লিপটন ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকার ইবনেসিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আহসান হাবিব লিপটন ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামের মন্টু লস্কারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর-১১ বড় মসজিদ এলাকায় স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছিলেন। পারিবারিক সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার তিনি স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে ঢাকার কল্যানপুর এলাকার ইবনেসিনা হাসপাতালে ভর্তি করা হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। সেখানেই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ঢাকার মিরপুর-১১ ও হরিণাকুন্ডুর বাকচুয়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে আহসান হাবিব লিপটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি সাংবাদিক আসিফ কাজল ও সাধারণ সম্পাদক আমেরিকা প্রবাসী তরিকুল ইসলাম মিঠু। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে লিপটনের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, তার মৃত্যুতে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশন একজন ভালো মানুষকে হারালো। এদিকে ঝিনেদার আঞ্চলিক ভাষা ফাউন্ডেশনের কর্মকর্তা সাইফুল ইসলাম লিকু, সাইদুল ইসলাম টিটো, মাসুদ রানা, মোরশেদ আলম, মনোয়ার কায়সার, নাজমুল হাসান, সুরভী রেজা, মনিরা বেগম, নিপা জামান, আয়নাল হক, আশরাফুল ইসলাম, ঝর্না খাতুন, মোহাম্মদ আলী, বদরুল ইলম ও জাম্মিম সবুজ প্রমুখ।
ভিন্নবার্তা/এমএসআই