
করোনা রিপোর্ট পজেটিভ আসার দুই দিন পর কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামে বিমল মল্লিক (৭০) নামে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন। তিনি শহরের আড়পাড়ায় বসবাস করতেন। ঝিনাইদহ ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, গত ১৭ জুলাই বিমল মল্লিক করণা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর করোনা পরীক্ষায় তার ফলাফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় হয়ে তিনি রোববার বিকালে পরলোকগমন করেন।
তার মৃতদেহ সৎকারের জন্য ইসলামিক ফাউন্ডেশন কালিগঞ্জ কমিটির প্রধান মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে হাফেজ মাওলানা হেদায়েত উল্লাহ ও হাফেজ মাওলানা শাহজালাল কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর শ্বশানে হিন্দু ধর্মের রীতি অনুযায়ী সৎকার করা হয়।
উল্লেখ্য ঝিনাইদাহ ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ২৭ টি লাশ দাফন করেছেন।
ভিন্নবার্তা ডটকম/আসিফ কাজল/এসএস