ঝিনাইদহে করোনায় আক্রান্ত রোগীদের অক্সিজেন সল্পতা নিশ্চিত করতে দুই টি হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদান করেছেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। সোমবার সকালে ঝিনাইদহের সিভিল সার্জন ডা: সেলিনা বেগমের হাতে এমপির পক্ষ থেকে মেশিন ২টি হস্তান্তর করেন পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন কুমার বিশ্বাস।
মেশিনগুলোর মধ্যে একটি সদর হাসপাতাল ও অন্যটি কোভিড হাসপাতালে স্থাপন করা হবে। যার মাধ্যমে প্রতি মিনিটে ৭০ লিটার অক্সিজেন সাপ্লাই করা যাবে। করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট শুরু হলে এই মেশিনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাই করলে মৃত্যুঝুঁকি কমবে বলে জানিয়েছেন সিভিল সার্জন।
হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা মেশিন প্রদানের সময় উপস্থিত ছিলেন, ঝিনাইদহ কোভিড হাসপাতালে প্রধান সমন্বয়কারী ডাঃ জাকির হোসেন, ডাঃ হারুন আর রশীদ, ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পাথর, ডাঃ জামিরুল ইসলাম, যুবলীগ নেতা বাসের আলম সিদ্দিকীসহ বিভিন্ন সমাজিক, রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051