৩৬ ঘন্টার অবরোধের সমর্থনে সোমবার রাতে মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ শহরের বাইপাস সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিল শেষে ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে এক সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা বিএনপি সভাপতি এ্যাড এম এ মজিদ, যুবদল নেতা আরিফুল ইসলাম আনন, আশরাফুল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, ছাত্রদল নেতা ইমরান হোসেন, নয়ন হাওলাদার, আব্দুল্লা আল মামুন ও তন্ময় ঘোষ। প্রধান অতিথি জেলা বিএনপি সভাপতি এ্যাড এম এ মজিদ বলেন, সরবারের পায়ের নিচে মাটি নেই।
সরা বিশ্ব এই হাসিনা সরকারের টুটি চেপে ধরেছে। দেশে জিনিস পত্রের উর্ধ্ব গতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। অথচ এই সরকার দেশের মানুষকে অভুক্ত রেখে ১৬’শ কোটি টাকা খরচ করে নির্বাচনের নামে তামাশা করছে। এ্যাড এম এ মজিদ বলেন, দেশের মানুষ এই নির্বাচন মানে না। বিএনপি ও নতুন প্রজন্ম হাসিনার অধীনে আর কোন নির্বাচন মানবে না। তিনি নির্বাচন প্রতিহত করার জন্য ঝিনাইদহবাসেিক রাস্তায় নেমে আসার আহবান জানান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051