1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
কর্মকর্তা লাঞ্ছিত হলেও হুশ ফেরেনি

ঝিনাইদহ বিআরটিএ অফিসে দালালের দৌরাত্ম্য

আসিফ কাজল, ঝিনাইদহ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪ ১১:২৯ pm

ঝিনাইদহ বিআরটিএ অফিসের দালালের হাতে তারিক হাসান নামে বিআরটিএ’র মোটরযান পরিদর্শক লাঞ্ছিত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ বিআরটিএ অফিসে এই লাঞ্ছিতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার দুপুরে নিজের কর্মস্থল বিআরটি’এ অফিসে নিজ কক্ষে অবস্থান করছিলেন। এ সময় ওলিয়ার রহমান নামের এক দালাল মোটরযান পরিদর্শক তারিক হাসানের রুমের মধ্যে ঢুকে গালি-গালাজ শুরু করেন।

তারিক হাসান অফিস থেকে তাকে বের হতে বললে ওলিয়ার তার উপর চড়াও হয়। বিষয়টি দেখে অফিসের অন্যরা এগিয়ে এলে দালালরা পালিয়ে যায়। এ বিষয়ে ঝিনাইদহ বিআরটি’র মোটরযান পরিদর্শক তারিক হাসান বলেন, দালাল ওলিয়ারকে অফিসের বাইরে যেতে বলায় তারা আমার ওপর চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও মারতে তেড়ে আসে। এছাড়াও আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। তিনি আরও বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এ বিষয়ে তিনি সদর থানায় জিডি করবেন বলে জানান। বিষয়টি নিয়ে ঝিনাইদহ বিআরটি’র সহকারী পরিচালক আতিয়ার রহমান জানান, কিছু দালাল চক্র অফিসের মধ্যে প্রবেশ করে এই অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। আমি ইতিমধ্যে জেলা প্রশাসককে বিষয়টি অবগত করেছি। এ ধরনের ঘটনা এড়াতে অনতিবিলম্বে দালালচক্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। উল্লেখ্য ঝিনাইদহ বিআরটিএর কতিপয় কর্মকর্তা এই দালালদের মাধ্যমেই অর্থ উপার্জন করেন বলে কথিত আছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ