রেজিষ্ট্রেশন বিহীন যানবাহন বিরুদ্ধে অভিযান চালিয়ে ঝিনাইদহ ট্রাফিক পুলিশ গত চার মাসে ৫৭৮টি মটরসাইকেল আটকসহ ১০৮১টি মামলা নিস্পত্তি করেছে। এই সময়ে মোট মামলা দায়ের করা হয় ১১২২টি। ঝিনাইদহ ট্রাফিক পুলিশ সুত্রে এ খবর নিশ্চত করা হয়। ট্রাফিক পরিদর্শক গোলাম মোরশেদ জানান, পুলিশ সুপারের নির্দেশে পরিচালিত এই অভিযানে পজ মেশিনের মাধ্যমে আদায় হয়েছে ৪৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা জরিমানা।
অন্যদিকে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি ঝিনাইদহ (বিআরটিএ) অফিসের মাধ্যমে আদায় হয়েছে ১৬ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। তিনি বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলার জন্য ঝিনাইদহ ট্রাফিক পুলিশ রেজিষ্ট্রেশন, হেলমেট বিহীন মটরসাইকেল, ইজিবাইক, পিকআপসহ বিভিন্ন যানবাহন ও চালকের বিরুদ্ধে ১১২২টি মামলা করে ট্রাফিক পুলিশ। এরমধ্যে ১০৮১টি মামলা নিস্পত্তি করা হয়। যার মাধ্যমে সর্বমোট ৬১ লাখ ৬০ হাজার টাকা আদায় করা হয়। এই অভিযানে বিভিন্ন যানবাহনের ফিটনেস ও রুট পারমিটও পরীক্ষা করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051