
ঝিনাইদহ জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টা থেকে শিল্পকলা একাডেমিতে এই আয়োজন করা হয়। দীর্ঘদিন পর সরকার দলীয়ে এই সংগঠনের বর্ধিতসভাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ পড়ে যায়। জেলা উপজেলা এমনকি গ্রাম থেকে শত শত নেতাকর্মী আসেন। মিছলে মিছলে একাকার হয়ে যায় রাজপথ। জেলা যুবলীগের আহবায়ক আশফাক মাহমুদ জনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ঝিনাইদহ-৩ আসনের সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক সুব্রত পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ, কার্যনির্বাহী সদস্য মোঃ হুমায়ন কবির, ইঞ্জিনিয়ার প্রতীক ঘোষ, কেন্দ্রীয় সদস্য অ্যাড. এম হাসানুজ্জামান তুষার, মোঃ শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাশীদুর রহমান রাসেল, হাফিজুর রহমান, রাজু আহমেদ ও শফিকুল ইসলাম শিমুল।
বর্তিত সভায় ৬টি উপজেলা, পৌরসভা যুবলীগ থেকে ২০ জন করে অংশগ্রহণ করেন। এছাড়া জেলা আহবায়ক কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। বর্ধিতসভায় আলোচনায় বিভিন্ন ইউনিটে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি তোলা তোলা হয়। কেন্দ্রীয় নেতারা আলোচানার মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার জন্য সার্বিক নির্দেশনা দেন।
ভিন্নবার্তা/এমএসআই